উত্তর : কুরবানীর দিন কুরবানী করতে না পারলে সমাজের দায়িত্ব গরীব মানুষদের গোশত দিয়ে তাদেরকেও ঈদের আনন্দে শরীর করা। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন ‘তোমরা খাও এবং দুস্থ ও অভাবগ্রস্তকে খাওয়াও (হজ্জ, ২৮; তিরমিযী, হা/১৫০৫; ইবনু মাজাহ, হা/৩১৪৭)। যেহেতু আল্লাহ তা‘আলা কুরবানীর গোশত দুস্থ ও অভাবগ্রস্তদেরকে দেওয়ার জন্য আদেশ করেছেন সেহেতু কুরবানীদাতাদের পক্ষ থেকে যে গোশত দেওয়া হয় তা খাওয়াই উত্তম হবে। গোশত খাওয়ার জন্য কুরবানীর দিন নতুন কোন পথ অবলম্বন করা উচিৎ হবেনা।
-সাহাবুল ইসলাম
বিরামপুর, দিনাজপুর।
