উত্তর : যদি কারো কাছে রিসালাতের দাওয়াত না পৌঁছায়, তাহলে তারা শাস্তির সম্মুখীন হবে না। মহান আল্লাহ বলেন, আমি রাসূল না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দেই না (বানী ইসরাঈল, ১৫)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সেই সত্তার কসম, যার হাতে মুহাম্মাদের জীবন, এই উম্মতের কেউ সে ইহুদী হোক বা নাছারা হোক- আমার নবুঅতের খবর শুনবে, অথচ যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, তার প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করবে, নিশ্চয়ই সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে’ (ছহীহ মুসলিম, হা/১৫৩; মিশকাত, হা/১০)। অত্র আয়াত ও হাদীছ প্রমাণ করে যে, যাদের কাছে রিসালাতের দাওয়াত পৌঁছেনি তারা আযাবের সম্মুখীন হবে না এবং জাহান্নামীও হবে না। তবে তাদের থাকার স্থান কোথায়? এমন প্রশ্নের জবাবে বলা হয়েছে যে, ক্বিয়ামতের দিন মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন। তারা আনুগত্য করলে জান্নাতে যাবে। আর নাফরমানী করলে জাহান্নামে যাবে (ইবনু হিববান, হা/৭৩৫৭; ছহীহুল জামে‘, হা/৮৮১; সিলসিলা ছহীহাহ, হা/১৪৩৪)।
-মনিরুজ্জামান মনির
নবীনগর,আশুলিয়া, সাভার,ঢাকা।
