কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯): আমি একজন সরকারি কর্মচারী। আমার জন্য জিপিএফ এর মুনাফা নেওয়া কি বৈধ হবে?

উত্তর: জিপিএফ (GPF) এর পূর্ণরূপ হলো General Provident Fund (জেনারেল প্রভিডেন্ট ফান্ড)। এটি সাধারণত সরকারি চাকরিজীবীদের জন্য একটি বাধ্যতামূলক সঞ্চয় তহবিল। এতে চাকরিজীবীর বেতন থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে GPF-এ জমা করা হয়। তাই নিজের জমাকৃত GPF-এর মূল অর্থ গ্রহণ করা বৈধ। তবে GPF এ মুনাফার অর্থ সূদের ভিত্তিতে নির্ধারিত হলে তা গ্রহণ করা হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সূদকে হারাম করেছেন (আল-বাকারা, ২/২৭৫)। আর তা সূদের ভিত্তিতে নির্ধারিত না হলে তা গ্রহণ করা যায়।

প্রশ্নকারী :  কাওছার আলম

নোয়াখালী।


Magazine