কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : আমার কাছে প্রায় চার লক্ষ টাকা আছে। আমার দুই ছেলে ও তাদের সংসার আছে। তবে তাদের আয়ের তেমন কোনো উৎস নেই। এমতাবস্থায় ছেলেদেরকে আয়ের জন্য কিছু করে দেবো? না-কি আমি হজ্জে যেতে পারবো?

উত্তর : এমতাবস্থায় হজ্জ করা যরূরী। কেননা, সামর্থ্যবান ব্যক্তির জন্য হজ্জ করা ফরজ (আলে ইমরান, ৯৭)। ছেলে যুবক হওয়ার পর তার জীবন যাপনের জন্য যা প্রয়োজন তা পিতার কোনো দায়িত্বে থাকে না। পিতা ছেলের জন্য যা করেন তা তার অনুগ্রহ মাত্র। যেহেতু পিতার হজ্জে যাওয়ার সামর্থ্য রয়েছে সেহেতু তার হজ্জে যাওয়া একান্ত কর্তব্য (ছহীহ মুসলিম, হা/১৩)।

আলতাফ হুসাইন

ক্ষেতলাল, জয়পুরহাট।

Magazine