উত্তর : সা‘দ ইবনু মু‘আয (রাঃ) ছিলেন অত্যন্ত মর্যাদাবান একজন ছাহাবী। খন্দক যুদ্ধে তিনি হাতের প্রধান ধমনীতে তীরবিদ্ধ হন। বনু কুরায়যার যুদ্ধের পরে তিনি মসজিদে নববীতে মৃত্যুবরণ করেন। জাবের (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-কে বলতে শুনেছি, ‘সা‘দের মৃত্যুতে রহমানের আরশ কেঁপে উঠেছে’ (ছহীহ বুখারী, হা/৩৮০৩; মিশকাত, হা/৬১৯৭)। আল্লাহর আরশ কেঁপে উঠার কারণ সম্পর্কে বলা হয়েছে, اِهْتَزَّ الْعَرْشُ لِمَوْتِ سَعْدِ بْنِ مُعَاٍذ مِنْ فَرْحِ الرَّبِّ عَزَّ وَ جَلَّ ‘সা‘দের মৃত্যুতে (তার সাক্ষাৎ হওয়ার আনন্দে) মহান প্রতিপালকের খুশিতে আরশ কেঁপে উঠেছে’ (সিলসিলা ছহীহাহ, হা/১২৮৮, হাদীছ ছহীহ)।
-মোহাম্মদ সিজান
শেরপুর, বগুড়া।
