কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : ক্রিকেট, ফুটবল, ব্যাটমিন্টন ইত্যাদি খেলাধুলার সামগ্রী বিক্রি করা জায়েয কি?

উত্তর : যে সকল খেলাধুলা সরাসরি হারাম, তার আসবাবপত্র বিক্রয় করাও হারাম। যেমন: তাস, দাবা, কেরামবোর্ড, লুডু, ক্যাসিনোর তাস ইত্যাদি। ক্রিকেট-ফুটবল যেহেতু অনেক ক্ষেত্রে সমাজে জুয়া হিসাবেই আয়োজিত হয়ে থাকে সেহেতু তার সামগ্রী বিক্রয় থেকেও বিরত থাকাই ভালো। যে খেলা মানুষকে হারামের দিকে নিয়ে যেতে পারে সে জাতীয় খেলার সামগ্রী বিক্রয় করা সে হারামে সহযোগিতার নামান্তর। মহান আল্লাহ বলেন, ‘তোমরা পরস্পর নেকী ও তাক্বওয়ার কাজে সহযোগিতা করো অন্যায় ও সীমালঙ্ঘনে সহযোগিতা করো না’ (মায়েদাহ, ২)।

-সাজ্জাদ শাওন

মিরপুর, ঢাকা।


Magazine