কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) : অসুস্থতার কারণে ফরয ছিয়াম পালন করতে পারছে না। এ রোগ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনাও নেই। দরিদ্রতার কারণে প্রতিদিন ফিদইয়া দিতেও অক্ষম। এমতাবস্থায় করণীয় কী?

উত্তর : উল্লেখিত বিবরণ অনুযায়ী, শরী‘আতের বিধান হলো অসুস্থ ব্যক্তি ছিয়াম পালনে সক্ষম না হলে বা ভালো হওয়ার সম্ভাবনা না থাকলে প্রতিদিন একটা মিসকীনকে সোয়া এক কেজি খাদ্য প্রদান করবে (দারাকুৎনী, হা/২৪০৬, সনদ ছহীহ; ইরওয়া, হা/৯১২)। যদি ফিৎরা না দিতে পারে তাহলে তার ওয়ারিছগণ বা নিকটাত্মীয়রা দিবে। সেটিও সম্ভব না হলে আশা করা যায় কোনো সমস্যা হবে না। কেননা আল্লাহ তা‘আলা সাধ্যের বাইরে কোনো বান্দাকে কিছু চাপিয়ে দেন না (বাক্বারাহ, ২৮৬)

জুঁই

ফুলবাড়িয়া, ময়মনসিংহ।


Magazine