কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১): আমলের ফযীলতের ক্ষেত্রে যঈফ হাদীছ কি গ্রহণযোগ্য? ফযীলতের যঈফ হাদীছগুলোর উপর আমল করা যাবে কি?

উত্তর: মূল প্রশ্নের উত্তর জানার পূর্বে এটা জানা জরুরী যে, আল্লাহ তাআলা তাঁর মনোনীত বান্দাদের মাধ্যমে এত পরিমাণ ছহীহ হাদীছ আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন যে, যঈফ হাদীছের প্রতি ভ্রুক্ষেপ করার প্রয়োজন নেই। যঈফ হাদীছের প্রতি আমল করা যাবে না। কেননা ছাহাবী, তাবেঈ ও মুহাদ্দিছগণ যে সমস্ত মূলনীতি এবং শর্ত আরোপ করেছেন তাতে কোনো ক্ষেত্রেই যঈফ হাদীছ গ্রহণযোগ্য নয়। ইমাম বুখারী, মুসলিম, ইয়াহইয়া ইবনু মাঈন, ইবনুল আরাবী মালেকী, ইবনু হাযম, ইবনু তায়মিয়্যাহ রাহিমাহুমুল্লাহ প্রমুখ শীর্ষস্থানীয় মুহাদ্দিছগণ সকল ক্ষেত্রে যঈফ হাদীছ বর্জন করেছেন (ক্বাওয়াইদুত তাহদীছ, পৃ. ১১৩)।

প্রশ্নকারী : রেযওয়ান হাসান

মুন্সীগঞ্জ।


Magazine