কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১০) : ইমামের পিছনে জামা‘আতে কিংবা একাকী নফল ছালাত আদায়কালে তাসবীহ, তাহলীল, দু‘আ বা যিকিরসমূহ ফিস ফিস শব্দ করে পড়বে? না-কি চুপেচুপে বা মনে মনে পড়বে?

উত্তর : চুপেচুপে, মনে মনে কিংবা ফিস ফিস শব্দ করে নয়; বরং ছালাতে তাসবীহ-তাহলীল, দু‘আ ও যিকিরসমূহ এমনভাবে পড়বে যাতে করে ঠোট বা দাড়ির নড়াচড়া প্রকাশ পায়। আবু মা‘মার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আমরা খাববাব রাযিয়াল্লাহু আনহু-কে জিজ্ঞেস করলাম, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যোহর ও আছরের ছালাতে ক্বিরআত পড়তেন? তিনি বললেন, হ্যাঁ। আমরা বললাম, আপনারা কী করে বুঝতে পারতেন? তিনি বললেন, তাঁর দাড়ির নড়াচড়া দেখে (ছহীহ বুখারী, হা/৭৪৬)।

-মোঃ আবু বকর ছিদ্দিক

শ্রীপুর, গাজীপুর।


Magazine