উত্তর : অনলাইনের ব্যবসায় যদি পণ্যের ধরন স্পষ্ট হয় এবং ক্রেতা প্রতারণার শিকার না হয় তখন এ ব্যবসা জায়েয হবে এবং অনলাইনের আদান-প্রদানও জায়েয হবে। আর পণ্য যদি স্পষ্ট না হয় তাহলে তা প্রতারণা বলে গণ্য হবে। যা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আবার এটা ধোঁকাবাজিরও শামিল হতে পারে। আর রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধোঁকামূলক ক্রয়-বিক্রয় নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/১০২; মিশকাত, হা/২৮৬০)।
-ইকবাল
ফুলবাড়ী, দিনাজপুর।
