কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮): তারাবীহর বিতরে ইমাম দু‘আর সময় ‘আল্লাহুম্মাহ্‌দি না’ বলবে নাকি ‘আল্লাহুম্মাহ্‌দি নী’ বলবে? কারণ সেখানে তো সবার জন্য দু‘আকরা হয়। ইমামের এ দু‘আপড়ার সময় মুক্তাদীরাও কি পড়বে?

উত্তর: হাদীছে যে শব্দে এসেছে সে শব্দই বলবে, পরিবর্তন করা যাবে না। সুতরাং ইমাম বলবে, আল্লাহুম্মাহ্‌দি নী… আর মুক্তাদীরা বলবে, আমীন! (ছহীহ বুখারী, হা/৬৩১১; আবূ দাঊদ, হা/১৪২৫)।

প্রশ্নকারী : নুর নবী

নওগাঁ।


Magazine