কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : সূরা নূরের ৩১ নং আয়াতে বর্ণিত ‘আপন নারীগণ’ দ্বারা কাদেরকে বুঝানো হয়েছে? তারা ব্যতীত অন্যান্য নারীদের সাথে দেখা করার শারঈ বিধান কী?

উত্তর : সূরা নূরের ৩১ নং আয়াতে বর্ণিত, ‘আপন নারীগণ’ দ্বারা ‘মুসলিম নারীদের’ বুঝানো হয়েছে। মুশরিক বা হিন্দু মহিলা নয় (তাফসীর ইবনু কাছীর, ৫/৩৩৬ পৃঃ)। ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু বলেন, তারা হল মুসলিম নারীগণ। কারণ তাকে উন্মুক্তভাবে কোন ইয়াহূদী, খ্রীস্টান বা অগ্নিপূজক দেখতে পারে না (তাফসীর ইবনু আববাস, ১/৩৮৮)।

-জুঁই ও জেরিন

ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।


Magazine