উত্তর : ছালাতের শেষ বৈঠকে ডান পায়ের তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগ বের করে বাম নিতম্বের উপর বসবে ও ডান পায়ের পাতা খাড়া রাখবে। এই সময় ডান পায়ের আঙ্গুলী সমূহের অগ্রভাগ কিবলামুখী থাকবে। আবু হুমাইদ আস-সাঈদী হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ বৈঠকে বসতেন তখন বাম পা বাড়িয়ে দিয়ে অপর পা খাড়া রেখে বাম পায়ের নিতম্বের ওপর ভয় করে বসতেন (ছহীহ বুখারী, হা/৮২৮; মিশকাত, হা/৭৯২)।
-শাহীন আলম ও শোয়াইব,
কাত্তলাসেন, সদর, ময়মনসিংহ।
