কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : ঢিলেঢালা বা বড় এমন জামা পরা আছে যা নাভিকে ঢেকে রেখেছে। কিন্তু প্যান্ট বা পাজামা নাভির নিচে পরা হয়েছে। এতে কি শারঈ বিধান লঙ্ঘিত হবে?

উত্তর : কাপড় পরিধান করার মূল উদ্দেশ্য হলো ছতর আবৃত রাখা (আবূ দাঊদ, হা/৪৯৬; মিশকাত, হা/৩১১১)। সুতরাং যদি ছতর উন্মুক্ত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকে তাহলে এমন পোশাক পরিধানে কোনো সমস্যা নেই। তবে প্যান্ট বা পাজামা যদি রুকূ-সিজদায় যাওয়ার সময় ঢেকে রাখা অঙ্গগুলো উন্মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে তা পরিধান করা যাবে না।

-নাম প্রকাশে অনিচ্ছুক



Magazine