উত্তর: ইসলামে অকালমৃত্যু বলে কিছু নেই। কেননা মানুষের জন্ম-মৃত্যু পূর্ব থেকেই নির্ধারিত এবং নির্ধারিত সময়েই সকলে মৃত্যুবরণ করে। আল্লাহ তাআলা বলেন, ‘যখন তাদের নির্দিষ্ট সময় চলে আসে, তখন এক মুহূর্তও পেছাতে পারে না এবং আগাতেও পারে না’ (আন-নাহল, ১৬/৬১)। কোনো বান্দা তার জন্য নির্ধারিত রিযিক ভক্ষণ না করে মৃত্যুবরণ করে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘হে লোকসকল! তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ করো। কেননা কোনো ব্যক্তিই তার জন্য নির্ধারিত রিযিক পূর্ণরূপে না পাওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না, যদিও তার রিযিক প্রাপ্তিতে কিছু বিলম্ব হয়’ (ইবনু মাজাহ, হা/২১৪৪)।
প্রশ্নকারী : পিয়াস মাহমুদ
ইসলামপুর, জামালপুর।
