উত্তর: ঈদের ছালাতে অতিরিক্ত যে তাকবীরগুলো পাঠ করা হয় তা সুন্নাত; ওয়াজিব নয়। সুতরাং যদি ভুলবশত অতিরিক্ত তাকবীর পাঠ না করা হয়, তাহলে ছালাত আদায় হয়ে যাবে এবং সিজদায়ে সাহুর প্রয়োজন নেই (আল-মাজমূ‘, ইমাম নববী, ০৪/১২৩)।
প্রশ্নকারী : মাসুদ রানা
সৈয়দপুর, নীলফামারী।
