উত্তর: রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডুবে মারা যাওয়া ব্যক্তিকে শহীদ বলেছেন। যারা পানিতে ডুবে মারা যায় তাদের দোষত্রুটি খোঁজার প্রয়োজন নেই। তাদের ঈমানী বিষয়টি আল্লাহ তাআলার হাতে। তবে যারা ছালাতকে অস্বীকার করে তাদের বিষয়টি ভিন্ন। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘শহীদ পাঁচ প্রকার- (১) মহামারীতে (প্লেগে) মৃত্যুবরণকারী, (২) পেটের রোগে মৃত্যুবরণকারী, (৩) পানিতে ডুবে মারা যায় যে, (৪) ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যে মারা যায় এবং (৫) আল্লাহর পথে শহীদ’ (ছহীহ বুখারী, হা/৬৫২)।
প্রশ্নকারী : সাফওয়ান
নীলফামারী।
