কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : অনেকেই সালাম দেয়ার সময় ‘আসসালা-মু আলায়কুম ওয়া রহমাতুল্লা-হি তা‘আলা ওয়া বারাকা-তুহু ওয়া মাগফিরাতুহু’ বলে থাকেন। এভাবে ‘তা‘আলা’ ও ‘মাগফিরাতুহু’ শব্দদ্বয় যোগ করে সালাম দেয়া যাবে কি?

উত্তর : ‘আস-সালা-মু আলায়কুম’-এর সাথে উক্ত শব্দদ্বয় সংযোজন করা যাবে না। তবে ‘ওয়া রহমাতুল্লা-হ,’ অথবা, ‘ওয়া রহমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহু’ অতিরিক্ত সংযোজন করা যায় (তিরমিযী হা/২৬৮৯; আবুদাঊদ হা/৫১৯৫, সনদ হাসান; মিশকাত হা/৪৬৪৪)। উল্লেখ্য যে, ‘তা‘আলা’ যোগ করার কোন প্রমাণই নেই। আর ‘মাগফিরাতুহু’ বলার প্রমাণে যে হাদীছ বর্ণিত আছে, তা যঈফ (আবুদাঊদ হা/৫১৯৬; মিশকাত হা/৪৬৪৫)।

প্রশ্নকারী : ইবরাহীম

সরিষাবাড়ী, জামালপুর।


Magazine