কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : ছালাতের মধ্যে কি কেউ কুরআন দেখে পড়তে পারে?

উত্তর : যদি কারো পক্ষে কুরআন দেখা ছাড়া ছালাত আদায় করা সম্ভব না হয়, তাহলে সে ছালাতের মধ্যে মুছহাফ দেখে তেলাওয়াত করতে পারে। ফরয বা নফল তা সবক্ষেত্রেই প্রযোজ্য। আয়েশা রাযিয়াল্লাহু আনহা-এর দাস যাকওয়ান মুসহাফ দেখে দেখে তার ইমামতি করতেন’ (ছহীহ বুখারী, তরজমাতুল বাব, বাব/২০৫)। তবে যদি প্রয়োজন না হয়, তাহলে দেখে পড়া অনুচিত। কারণ এতে ছালাতের একাগ্রতা নষ্ট হয়।

-হাশমত বিন আব্দুল মুমিন

চারঘাট, রাজশাহী ।


Magazine