উত্তর : ঘর-বাড়ি নির্মাণের ক্ষেত্রে ইসলামী শরী‘আত কোন নিয়ম নির্ধারণ করেনি। অবশ্য একটি মুসলিম পরিবারের জন্য পূর্ণ পর্দা বজায় রেখে বসবাস করতে পারে এমন বাড়ি হওয়া উচিত। যাতে মেহমানের ঘর সহ প্রয়োজনীয় ঘর থাকবে; চতুর্দিকে ঘেরা থাকবে; প্রয়োজনীয় দরজা থাকবে এবং সালামের মাধ্যমে বাড়ীতে প্রবেশ করবে। উল্লেখ্য যে, বাড়ী নির্মাণের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত কিছু করা জায়েয নয়। বিলাস বহুল বাড়ি নির্মাণ করা থেকে বিরত থাকা উচিত।
-মেহেদী হাসান
জয়দেবপুর, ঢাকা।
