উত্তর : জানাযার ছালাতে ছানা পড়া যাবে না। কারণ এর পক্ষে কোন দলীল পাওয়া যায় না। বরং হাত বেঁধেই সূরা ফাতিহা পাঠ করবে এবং তার সাথে আরেকটি সূরা পড়বে। ত্বালহা বিন আব্দুল্লাহ বিন আওফ রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি একদা আব্দুল্লাহ ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু-এর পিছনে জানাযার ছালাত আদায় করলাম। তাতে তিনি সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পাঠ করলেন। তিনি ক্বিরাআত জোরে পড়ে আমাদের শুনালেন। তিনি যখন ছালাত শেষ করলেন তখন আমি তাকে উক্ত বিষয়ে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, এটা সুন্নাত এবং হক্ব (ছহীহ বুখারী, হা/১৩৩৫; নাসাঈ, হা/১৯৮৭; ছহীহ ইবনু হিববান, হা/৩০৭১)।
-সিরাজুল ইসলাম
স্বপ্নপুর, দিনাজপুর।
