কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : রোগ থেকে মুক্তির জন্য কড়ি, বালা বা অন্য কোন রিং পরা যাবে কি?

উত্তর : এগুলো ব্যবহার করা শিরক। কেননা আল্লাহ ব্যতীত কেউ রোগ মুক্ত করতে পারে না। মহান আল্লাহ বলেন, ‘আর যদি আল্লাহ তোমাকে কষ্ট দেন, তবে তিনি ব্যতীত তা দূর করার কেউ নেই’ (আন‘আম, ১৭)। উকবা বিন আমের রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি তাবীয লটকাবে আল্লাহ যেন তার উদ্দেশ্য পূর্ণ না করেন এবং যে কড়ি লটকাবে আল্লাহ যেন তাকে আরোগ্য দান না করেন’ (আহমাদ, হা/৭৫০১, সনদ ছহীহ)।

-জোবায়ের আব্দুল্লাহ

মান্দা, নওগাঁ।


Magazine