উত্তর: বর্তমানে ফিতনার আশঙ্কা থাকায় আলাদাভাবে নারীদের ছালাতের ব্যবস্থা থাকাই উত্তম। হাসান বাছরী রাহিমাহুল্লাহ বলেন, ইমাম ও তোমার মাঝে নদীর অন্তরাল থাকলেও ছালাত আদায় করতে অসুবিধা নেই। আবূ মিজলায রাহিমাহুল্লাহ বলেন, যদি ইমামের তাকবীর শোনা যায়, তাহলে ইমাম ও মুক্তাদীর মধ্যে রাস্তা বা দেয়াল থাকলেও অনুসরণ করা যায় (ছহীহ বুখারী, ‘ইমাম ও মুক্তাদীর মাঝে প্রাচীর বা অন্তরাল’ অধ্যায়)। আরব বিশ্বে মসজিদে নারীদের জন্য পৃথকভাবে ছালাত আদায়ের ব্যবস্থা চলমান রয়েছে। আমাদের দেশে এমন ব্যবস্থা না থাকার কারণে প্রতিদিন হাজার হাজার মুসলিম নারীর ফরয ছালাত কাযা হচ্ছে। তারা বিভিন্ন প্রয়োজনে ঘরের বাইরে যাচ্ছে, কিন্তু ছালাতের সময় ছালাত আদায় করতে পারছে না মসজিদে পৃথক ও নিরাপদ ব্যবস্থা না থাকার কারণে।
প্রশ্নকারী : মহীউদ্দীন।
