কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬): একটি হিমাগারে সাধারণ ভাড়া বস্তা প্রতি৪০০ টাকা আর অগ্রিম ভাড়া বস্তা প্রতি৩০০ টাকা।অগ্রিম ভাড়া দিলে বস্তা প্রতিসাশ্রয় হয় ১০০ টাকা। অগ্রিম ভাড়া দিয়েছি ৩,০০,০০০ টাকা, কিন্তু আলু গুদামজাত করিনি। এখন যেই হিমাগার অগ্রিম ভাড়া নিয়েছেন সেই হিমাগার আমাকে ৯ মাস পরে অগ্রিম ভাড়ার ৩,০০,০০০ টাকা আর বস্তা প্রতি সাশ্রয়ের ১,০০,০০০ টাকাসহ সর্বমোট ৪,০০,০০০ টাকা ফেরত দিবেন। এই অতিরিক্ত ১,০০,০০০ টাকা সূদ হবে কি?

উত্তর: প্রশ্নে উল্লেখিত বিবরণ অনুপাতে অতিরিক্ত এক লক্ষ টাকা গ্রহণ করা সূদ হিসেবে গণ্য হবে এজন্য যে, এখানে কোনো বিনিময় ব্যবহার করা হয়নি। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘প্রত্যেক যে ঋণে মুনাফা বা লাভ নিয়ে আসে তাই হলো সূদ’ (সুনানুল কুবরা, বায়হাক্বী, ৫/৫৭১)। সুতরাং প্রদত্ত টাকার চাইতে বেশি গ্রহণ করায় সূদ হিসেবে গণ্য হবে। তবে উক্ত ব্যক্তি বাস্তবে আলু রেখে অগ্রিম প্রদানের জন্য ১০০ টাকা করে বস্তা প্রতি সাশ্রয় গ্রহণ করলে অসুবিধা ছিল না।

-আলী হোসেন

রাণীগঞ্জ, দিনাজপুর সদর।

Magazine