উত্তর : উক্ত পদ্ধতি সুন্নাত সম্মত নয়। সুন্নাত হচ্ছে ডান হাত দিয়ে খাওয়া এবং পান করা। আব্দুল্লাহ ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ কিছু খায়, তখন সে যেন ডান হাতে খায়। আর যখন পান করে, তখন সে যেন ডান হাতে পান করে’ (মুসলিম হা/২০২০; মিশকাত হা/৪১৬২)। অপর বর্ণনায় তিনি বলেন, ‘সাবধান! তোমাদের কেউ যেন বাম হাতে না খায় এবং পান না করে। কেননা শয়তান তার বাম হাতে খায় এবং সে হাতে পানও করে’ (মুসলিম হা/২০২০; মিশকাত হা/৪১৬৩)। রুচির সমস্যা হলে সে ভালোভাবে হাত চেটে খেয়ে টিস্যু ব্যবহার করে ডান হাতে খাওয়ার চেষ্টা করবে।
-নাজনীন
বাগমারা, রাজশাহী।
