কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫): আমাদের আগে দুইটা তালাক হয়ে গেছে। এর মধ্যে একদিন স্বামী রেগে বললেন, ‘বাপের বাড়ি গেলে চিরজীবনের জন্য যাবে। আমার অনুমতি ছাড়া গেলে চিরজীবনের জন্য যাবে’। স্বামীর মনে তালাকের নিয়্যত ছিল কি-না সে নিশ্চিত নয়। এখন বাপের বাড়ি গেলে তালাক পতিত হবে কি?

উত্তর: তালাকের জন্য ‘তালাক’ শব্দ ব্যবহার করেই তালাক দিতে হবে। অস্পষ্ট শব্দ ব্যবহার করে তালাক দিলে তালাক পতিত হবে না (আত-তালাক, ৬৫/১)। সুতরাং স্বামীর স্ত্রীকে বলা ‘বাপের বাড়ি গেলে চিরজীবনের জন্য যাবে’ এবং স্ত্রীর পরবর্তীতে বাবার বাড়ি যাওয়ার মাধ্যমে তালাক পতিত হবে না।

প্রশ্নকারী : নুর জাহান

ঢাকা।


Magazine