উত্তর : السَّلاَمُ عَلَيْكُمْ বলতে হবে। কেননা এটা মুমিন ব্যক্তিদের সাথে সালাম বিনিময়ের ভাষা। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তা‘আলা যখন আদম আলাইহিস সালাম-কে সৃষ্টি করলেন, তখন বললেন, যাও! ফেরেশতাদের ঐ দলটিকে সালাম কর। আর তারা তোমার সালামের কী উত্তর দেয় তা শ্রবণ কর। কেননা তা তোমার ও তোমার সন্তানদের অভিবাদন হবে। তখন তিনি গেলেন অতঃপর বললেন, ‘আস-সালামু ‘আলাইকুম’। তারা বলল, ‘আস-সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহ’। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা ‘ওয়া রাহমাতুল্লাহ’ অংশটি বৃদ্ধি করলেন (ছহীহ বুখারী, হা/৬২২৭; ছহীহ মুসলিম, হা/২৮৪১; মিশকাত, হা/৪৬২৮) । উল্লেখ্য যে, سَلَامٌ عَلَيْكُمْ হল জান্নাতের ভাষা। তবে তা দুনিয়াতেও ব্যবহার করা যায় (ইবনু হিববান, হা/৪৯৩; ছহীহ তারগীব ওয়াত তারহীব, হা/২৭১২)।
-আজমল হোসেন
কালীগঞ্জ, সাতক্ষীরা।
