কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩) : কিস্তিতে আসবাবপত্র কেনা যাবে কি?

উত্তর : কোন প্রকার যুলুম না থাকলে উভয়ের সম্মতিতে কিস্তিতে ক্রয়-বিক্রয় জায়েয। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বারীবাকে মুক্ত করেছিলেন কিস্তির ভিত্তিতে টাকা দেয়ার বিনিময়ে (ছহীহ বুখারী, হা/৪৩৬)। তবে এরূপ শর্ত থাকা যাবে না যে, নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। যেমন- এক মাসের মধ্যে পরিশোধ করলে ১০০ টাকা এবং দুই মাসের মধ্যে পরিশোধ করলে ১২০ টাকা ইত্যাদি। একে বলা হয় একের মধ্যে দুই বিক্রয়, যা সুস্পষ্ট হারাম। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বিক্রির মধ্যে দু’রকমের বিক্রি হতে নিষেধ করেছেন (মুওয়াত্ত্বা মালেক, হা/২৪৪৪; তিরমিযী, হা/১২৩১; নাসাঈ, হা/৪৬৩২; মিশকাত, হা/২৮৬৮; বুলূগুল মারাম, হা/৭৮৬)।

-আল-আমীন

সাভার, ঢাকা।


Magazine