কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : অপবিত্র অবস্থায় খাবার খাওয়া যাবে কি?

উত্তর : অপবিত্র অবস্থায় পানাহার করা যায়। তবে তার পূর্বে ওযূ করে নেয়া সুন্নাত। আয়েশা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, ‘রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনবী অবস্থায় পানাহার কিংবা ঘুমাবার ইচ্ছা করলে ছালাতের ওযূর ন্যায় ওযূ করতেন’ (ছহীহ মুসলিম, হা/৩০৫; আবুদাঊদ, হা/২২৪; নাসাঈ, হা/ ২৫৫)।

-রানা, শিবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ।


Magazine