উত্তর : শয়তানের বংশ বিস্তারের ব্যাপারে কুরআন ও ছহীহ হাদীছে প্রমাণ পাওয়া যায়। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা আমাকে বাদ দিয়ে তাকে ও তার বংশধরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছ’ (কাহ্ফ, ৫০)। ওছমান ইবনু আবিল ‘আছ রাযিয়াল্লাহু আনহু একদা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, হে আল্লাহ্র রাসূল! শয়তান আমার ছালাত ও ক্বিরআতের মাঝে তালগোল পাকিয়ে দেয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ শয়তানকে ‘খিনযাব’ বলা হয়। যখন তুমি তার উপলব্ধি করবে তখন ‘আ‘ঊযু বিল্লা-হি মিনাশ শায়ত্বা-নির রজীম’ পাঠ করবে এবং তিনবার বাম দিকে থুথু ফেলবে। তিনি বলেন, আমি তাই করলাম। ফলে আল্লাহ তা‘আলা আমার থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছেন (ছহীহ মুসলিম, হা/২২০৩)। অন্য বর্ণনায় রয়েছে, শয়তান পানির উপর তার সিংহাসন স্থাপন করে। অতঃপর তার সৈন্য-সামন্তকে (বিভিন্ন ক্ষেত্রে) পাঠিয়ে দেয় (ছহীহ মুসলিম, হা/২৮১৩)। তবে তার বংশবিস্তারের সঠিক কোন পদ্ধতি সম্পর্কে কুরআন ও ছহীহ হাদীছে কোনকিছু পাওয়া যায় না।
প্রশ্নকারী : আকীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।
