কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮): একই ইমাম ঈদের জামা‘আতে একাধিক বার ইমামতি করতে পারে কি? ছাহাবায়ে কেরামের জীবনে এরূপ কোনো আমল আছে কি?

উত্তর : একই ইমাম একাধিক বার একই ছালাত পড়িয়েছেন মর্মে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার ছাহাবীগণের কোনো আমল পাওয়া যায় না। তবে একই ছালাত একাধিকবার পড়ার বিষয়টি প্রমাণিত। মু‘আয বিন জাবাল রাযিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পিছনে এশার ছালাত পড়তেন এবং নিজ সম্প্রদায়ে গিয়ে আবার তাদের ইমামতি করতেন (ছহীহ বুখারী, হা/৭১১; ছহীহ মুসলিম, হা/৪৬৫; মিশকাত, হা/১১৫০)। এক্ষণে ইমামের অভাবে যদি এরূপ করতে হয়, তাহলে তা শরী‘আতে গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ।

-মীযানুর রহমান

 গোমস্তাপুর, চাঁপাই নবাবগঞ্জ।


Magazine