কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : পুরুষেরা কি সোনো, ফেয়ারনেস ক্রিম, পাউডার ইত্যাদি ব্যবহার করতে পারে?

উত্তর :  এসব বস্ত্ত বৈধ হলে পুরষেরা তা ব্যবহার করতে পারে। তবে তাদের এমন কসমেটিকস ব্যবহার করা বৈধ নয় যা দৃশ্যমান। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষের খুশবু হল যার রং গোপন থাকবে আর সুগন্ধি প্রকাশ পাবে। আর মহিলাদের খুশবু হলো যার রং প্রকাশ পাবে এবং সুগন্ধি গোপন থাকবে (তিরমিযী, হা/২৭৮৭; নাসাঈ, হা/৫১১৭-১৮; মিশকাত, হা/৪৪৪৩, সনদ ছহীহ)।

প্রশ্নকারী : মিনহাজ পারভেজ

হড়গ্রাম, রাজশাহী।


Magazine