কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : টয়লেটে কমোড ব্যবহার করা যাবে কি?

উত্তর : হাই কমোড বা ইংলিশ কমোড ব্যবহার করার ক্ষেত্রে শরী‘আতের কোনো নিষেধাজ্ঞা নেই। তবে লক্ষ্য রাখতে হবে যাতে শরীরে বা কাপড়ে নাপাকি লেগে না যায়। মহান আল্লাহ বলেন, ‘তুমি তোমার কাপড় পরিষ্কার রাখ’ (মুদ্দাসি্সর, ০৪)। পেশাব-পায়খানার ব্যাপারে শয়তানী ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন (আবুদাঊদ, হা/২৪)।

-আনোয়ার হোসেন

কাশিমপুর, গাজীপুর।


Magazine