কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২) : আমার পার্শ্বপর্তী গ্রামে জামে মসজিদের কমিটির পদপ্রার্থী নিয়ে দুই দলের মধ্যে কোন্দল হয়। ২য় দলটির মনঃপূত প্রার্থীকে কমিটিতে না নেওয়ায় তারা উক্ত মসজিদ থেকে ১০০ বা ২০০ মিটার দূরে ওয়াক্বফ করা সম্পত্তির উপর জামে মসজিদ তৈরি করে এবং তারা সেখানে জুম‘আ আরম্ভ করেছে। এখন উভয় দলের মুছলস্নীগণ নিকটস্থ মসজিদকে উপেক্ষা করে নিজ নিজ দলীয় মসজিদে যাওয়া আবশ্যক করে নিয়েছে? তাদের এই কর্মনীতি শরী‘আত সম্মত হচ্ছে কি?

উত্তর : শরী‘আতসম্মত কারণ ব্যতীত পুরাতন মসজিদ থেকে আলাদা হয়ে পৃথক কোনো মসজিদ নির্মাণ করা জায়েয নয়। কারণ এতে মুসলিমদের মাঝে ঐক্য নষ্ট হয়ে বিচ্ছিন্নতা ও শত্রম্নতার সূত্রপাত ঘটে। আর আল্লাহ পরস্পর বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। মহান আল্লাহ বলেন, ‘আর তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরো। পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেয়ো না’ (ইমরান, ১০৩)। কুফরীকে প্রতিষ্ঠিত করা, মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করা এবং ইসলাম বিদ্বেষীদের সুযোগ দেওয়ার হীন উদ্দেশ্যে মুনাফিক্বরা মদীনায় একটি মসজিদ নির্মাণ করলে আল্লাহ তা‘আলা তার রাসূলকে উক্ত মসজিদে ছালাত আদায় করতে নিষেধ করে দেন (তওবা, ১০৭-১০৮)। ইমাম ইবনু তায়মিয়া বলেছেন, বিনা প্রয়োজনে মসজিদের পাশে নতুন মসজিদ নির্মাণ করা হলে সেই মসজিদ ভেঙে ফেলতে হবে (আল-ফুরূ‘, ২/৩৮ পৃ.)।

-আনোয়ার হোসেন

 পোরশা, নওগাঁ।


Magazine