কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭): স্বামী তার স্ত্রীর হক্ব যথাযথ আদায় করছে না। স্বামীর অবৈধ ইনকাম, যৌতুকের অত্যাচার, অবৈধ সম্পর্ক এবং শিরকী আক্বীদা (আল্লাহর চেয়ে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়) পোষণ করায় স্ত্রী খোলা তালাক নিতে চায়। এমতাবস্থায় মোহরানার ব্যাপারে স্ত্রীর অধিকার কীরূপ হবে?

উত্তর: এক্ষেত্রে কাযী বা গ্রামের দায়িত্বশীল ব্যক্তির মাধ্যমে খোলা তালাক নিতে হবে। এমতাবস্থায় স্ত্রী মোহর পাবে না। ছাবিত ইবনু কায়স রাযিয়াল্লাহু আনহু-এর স্ত্রী নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল! ছাবিত ইবনু কায়স রাযিয়াল্লাহু আনহু-এর ব্যবহার ও দ্বীনদারী সম্পর্কে আমার কোনো অভিযোগ নেই, কিন্তু ইসলামের ছায়ায় থেকে আমার দ্বারা স্বামীর অবাধ্যতা পছন্দ করি না। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তবে কি তুমি তার বাগান তাকে ফেরত দিবে?’ সে বলল, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তুমি তোমার বাগান গ্রহণ করো এবং তাকে এক তালাক দিয়ে দাও’ (ছহীহ বুখারী, হা/৫২৭৩; মিশকাত, ৩২৭৪)।

প্রশ্নকারী : কামরুল হাসান

পটিয়া, চট্টগ্রাম।

Magazine