কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬): হাদীছে আছে, আল্লাহ তাআলাআরাফার দিনে মানুষকে ক্ষমা করেন। প্রশ্ন হলো, কাদের ক্ষমা করা হয়?

উত্তর: আল্লাহ তাআলা আরাফার দিনে আরাফার ময়দানে অবস্থানকারী সকলেই ক্ষমা করেন। ‘কাকে ক্ষমা করা হয়’ এমন সংকীর্ণতার দিকে যেতে হবে না।

 قَالَتْ عَائِشَةُ إِنَّ رَسُوْلُ اللِه صَلَّى اللهُ عَلَيْهِ وَ َسلَّمَ قَالَ : مَا ِمنْ يَوْمٍ أَكْثَرَ ِمنْ أَنْ يَّعْتِقَ اللهُ فِيْهِ عَبْدًا مِنَ النَّارِ مِنْ يَوْمِ عَرَفَةَ وَإِنَّهُ لَيَدْنُوْ ثُمَّ يُبَاهِيْ بِهِمُ المَلاَئِكَةَ فَيَقُوْلُ مَا أَرَادَ هٰؤُلَاءِ؟

আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ আরাফার দিন মানুষকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন। তিনি তাদের অতি নিকটবর্তী হন এবং তাদের নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব প্রকাশ করে বলেন, তারা কী চাচ্ছে?’ (ছহীহ মুসলিম, হা/১৩৪৮; ইবনু মাজাহ, হা/৩১২৮)। মুসনাদে আহমাদের বর্ণনায় এসেছে,

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُبَاهِى مَلاَئِكَتَهُ عَشِيَّةَ عَرَفَةَ بِأَهْلِ عَرَفَةَ فَيَقُولُ انْظُرُوا إِلَى عِبَادِى أَتَوْنِى شُعْثاً غُبْراً.

আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আছ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ‘নিশ্চয় আল্লাহ তাআলা আরাফার দিন বিকালে আরাফায় অবস্থানকারী ব্যক্তিদের নিয়ে ফেরেশতাদের নিকট গর্ব করে বলেন, তোমরা আমার বান্দাদের দিকে লক্ষ্য করো, তারা আমার কাছে এসেছে এলোমেলো চুল নিয়ে এবং ধুলোয় মলিন হয়ে’ (মুসনাদে আহমাদ, হা/৭২৮৮)।

প্রশ্নকারী : আব্দুল মালেক

লক্ষীপুর।

Magazine