উত্তর : না, ওযূ নষ্ট হবে না। কারণ এটা ওযূ ভঙ্গের কোন কারণ নয় (মুসলিম, হা/৩৬২; মিশকাত, হা/৩০৬)। তবে ধূমপান মাদকের অন্তর্ভুক্ত এবং তা খাওয়া হারাম। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর আল্লাহ তাদের জন্য পবিত্র বস্ত্ত হালাল করেছেন এবং অপবিত্র বস্ত্ত হারাম করেছেন’ (আ‘রাফ, ১৫৭)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, كُلُّ مُسِكِرٍ حَرَامٌ ‘সকল মাদক দ্রব্য হারাম’ (ছহীহ মুসলিম, হা/২০০২; মিশকাত, হা/৩৬৩৯)। তিনি বলেন, مَا أَسْكَرَ كَثِيْرُهُ فَقَلِيْلُهُ حَرَامٌ ‘যা বেশী খেলে মাদকতা আনে, তার কমটাও হারাম’ (তিরমিযী, হা/১৮৬৫; আবুদাঊদ, হা/৩৬৮১; ইবনু মাজাহ, হা/৩৩৯৩-৯৪; মিশকাত, হা/৩৬৪৫)। অতএব ধূমপান থেকে সর্বদাই বিরত থাকবে। কেননা তা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ হারাম বস্ত্ত যারা খায় তাদের ছালাত কবুল হবে না।
-মোজাহারুল ইসলাম
রাণীরবন্দর, দিনাজপুর।
