উত্তর : এমন টাইলস্ লাগানো যাবে না। কেননা ছাহাবায়ে কেরাম ও তাবেঈদের থেকে এমন কোন আমল পাওয়া যায় না। তাছাড়া এটা ভেঙ্গে পড়লে বা স্ত্তপে নিক্ষেপ করলে কালেমাকে অসম্মান করা হবে। আর বালা-মুছীবত দূর করার উদ্দেশ্যে লাগানো হলে তা শিরক হবে। কেননা আল্লাহ যদি কাউকে কষ্ট দেন, তবে তিনি ব্যতীত তা দূর করার কেউ নেই; আর যদি তিনি কারও কল্যাণ চান (তবে তিনি সেটাও করতে পারেন, কেননা) তিনি প্রতিটি বস্ত্তর উপর ক্ষমতাবান ও কর্তৃত্বশীল’ (আন‘আম, ১৭)।
-মনিরুজ্জামান মনির
নবীনগর, আশুলিয়া, সাভার,ঢাকা।
