কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮): আমি একজন ছাত্র এবং আমি রাশিয়াতে থাকি। এখানে একটি ডেলিভারি কোম্পানিতে ফুড ডেলিভারি করতে চাই। কিন্তু সমস্যা হলো আমি যে মুরগি বা মাংস ডেলিভারি দিব তা তারা হালালভাবে যবেহ করে না। এই পরিস্থিতিতে আমার জন্য এমন খাবার ডেলিভারি করা বা খাওয়া কি শরীআত অনুযায়ী বৈধ হবে?

উত্তর: হারাম কোনো পণ্য, যেমন- মদ, শূকর ইত্যাদি ডেলিভারি দেওয়া যাবে না এবং এর উপার্জনও হালাল হবে না। কেননা এতে হারাম কাজে সহায়তা করা হবে, যা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ‘সৎকর্ম ও তাক্বওয়ায় তোমরা পরস্পর পরস্পরকে সাহায্য করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না’ (আল-মায়েদা, ৫/২)। তবে পণ্য হালাল হলে ডেলিভারির কাজ করা যাবে। 

প্রশ্নকারী : মেহেদী

রাশিয়া।


Magazine