উত্তর : আবূ দারদা রাযিয়াল্লাহু আনহু-এর দুজন স্ত্রী ছিল। প্রথমজনকে বলা হতো বড় উম্মুদ দারদা এবং দ্বিতীয়জনকে বলা হতো ছোট উম্মুদ দারদা। বড় উম্মুদ দারদার আসল নাম ছিল খায়রা বিনতে আবী হাদরাদ আল-আসলামী, যিনি ছিলেন একজন মহিলা ছাহাবী। আর ছোট উম্মুদ দারদার আসল নাম ছিল হুজাইমা বিনতে হুইয়াই আল-আওছাবিয়্যাহ, যিনি ছিলেন একজন তাবেঈ এবং একাধিক হাদীছ বর্ণনাকারিণী (সিয়ার আ‘লামিন নুবালা, ৪/২৭৮)।
-রোকনুযযামান
শিবগঞ্জ, বগুড়া।
