কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬): কাউকে খুশি করার জন্য মিথ্যা প্রশংসা করা যাবে কি? যেমন- দোকানে কাস্টমারকে কোনো পোশাকে সুন্দর বলা, অফিসের বসের প্রশংসা বা স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য প্রশংসা করা?

উত্তর: কারো সম্মুখে তার মাঝে বিদ্যমান গুণের প্রশংসা করা নিন্দনীয়, নিষিদ্ধ এবং তাকে ধ্বংস করার নামান্তর (ছহীহ বুখারী, হা/৯৪৬, ৯৪৭; ছহীহ মুসলিম, হা/৩০০১, ৩০০২)। আর কাউকে খুশি করার জন্য মিথ্যা প্রশংসা করা প্রতারণা, হারাম ও কাবীরা গুনাহ এর অন্তর্ভুক্ত (ছহীহ মুসলিম, হা/১০৬)। সুতরাং দোকানে কাস্টমারকে খুশি করার জন্য বা অফিসের বসের সন্তুষ্টি অর্জনের জন্য মিথ্যা প্রশংসা করা হারাম। তবে স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য মিথ্যা প্রশংসা করা জায়েয। ইবনু শিহাব রাহিমাহুল্লাহ বলেন, তিনটি স্থান ছাড়া আর কোনো বিষয়ে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলার অনুমতি দিয়েছেন বলে আমি শুনিনি। যুদ্ধকৌশলের ক্ষেত্রে, মানুষের মধ্যে আপস-মীমাংসা করার জন্য, সহধর্মিণীর সাথে স্বামীর কথা এবং স্বামীর সাথে সহধর্মিণীর কথা বলার ক্ষেত্রে (ছহীহ মুসলিম, হা/২৬০৫)।

প্রশ্নকারী : যুবায়ের রহমান

শরীয়তপুর।


Magazine