কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪): কুরআনের সূরা আল-বাকারা, ২/২৫৬-এ বলা হয়েছে, ‘ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই’।তাহলে ইসলামী ফিকহে ধর্মত্যাগ (রিদ্দাহ) সম্পর্কে যে শাস্তির আলোচনা পাওয়া যায়, সেটি এই আয়াতের সাথে কীভাবে সামঞ্জস্যপূর্ণ?

উত্তর: এ দুইটির মধ্যে কোনো বিরোধ নেই, কারণ উভয়টি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। ‘ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই’ (আল-বাকারা, ২/২৫৬)-এর অর্থ হলো, কাউকে জোর করে ইসলাম গ্রহণ করানো যাবে না। কারণ এই আয়াতটি মূলত সেই অমুসলিম ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, যে শুরু থেকেই ইসলামে প্রবেশ করেনি। কিন্তু কেউ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করার পর ইসলামী রাষ্ট্রে একজন মুসলিম হিসেবে সে শরীআতের বিধানের অধীন হয়। এরপর শরীআত নির্ধারিত শর্তসাপেক্ষে প্রকাশ্যে ধর্মত্যাগ করলে রিদ্দাহর বিচারিক বিধান প্রযোজ্য হবে। কেননা তাকে শাস্তি দেওয়ার মধ্যে দ্বীন এবং দ্বীনের অনুসারীদের সংরক্ষণ রয়েছে (মাজমূউ আল-ফাতাওয়া, ২০/১০২)। উদাহরণস্বরূপ, কাউকে জোর করে কোনো প্রতিষ্ঠানের সদস্য বানানো যায় না। কিন্তু কেউ স্বেচ্ছায় সদস্য হওয়ার পর সেই প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করলে, সে প্রতিষ্ঠানের নির্ধারিত শাস্তির আওতায় আসবে। তাই সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াত ইসলামে প্রবেশের স্বাধীনতার কথা বলে, আর রিদ্দাহর বিধান ইসলাম গ্রহণের পর শরীআতের অধীন একজন মুসলিমের বিচারিক বিধান। এ কারণে এ দুইটির মধ্যে কোনো সাংঘর্ষিকতা নেই।

প্রশ্নকারী :  ইবরাহিম

ফার্মগেট, ঢাকা।


Magazine