উত্তর : যরূরী প্রয়োজনে যেমন, বাড়ী, ক্ষেত-খামার, গবাদিপশু ইত্যাদি পাহারা দেয়ার ক্ষেত্রে ট্রেনিংপ্রাপ্ত কুকুর পোষা যায়। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্ষেত পাহারা দেওয়ার জন্য এবং গবাদিপশু দেখাশুনার জন্য কুকুর পোষলে নেকী কমে না’ (ছহীহ বুখারী, হা/২১৪৫)। তবে বিনা প্রয়োজনে কুকুর লালন-পালন করলে নেকী কমে যাবে। কেননা যে ব্যক্তি কুকুর পালন করে তার আমল থেকে প্রতিদিন এক ক্বিরাত নেকী কমে যায় (ছহীহ বুখারী, হা/২১৪৫)।
লিমন ইসলাম
চারঘাট, রাজশাহী।
