কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : বিভিন্ন ওষুধ কোম্পানির পক্ষ থেকে স্যাম্পল ওষুধ ডাক্তারদেরকে ভিজিট করিয়ে থাকে। কিন্তু ওষুধগুলো ডাক্তারদের প্রয়োজন না হওয়ায় কোম্পানির কর্মচারীরা ফার্মেসী ব্যবসায়ীদের নিকট তা বিক্রয় করে দেয়। ব্যবসায়ীরাও তা জনগণের কাছে বিক্রয় করে। অথচ তা কোম্পানি বা সরকার অনুমোদিত নয়। এমন ব্যবসা বৈধ হবে কি?

উত্তর : স্যাম্পল ওষুধের ব্যাপারে কোম্পানি কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক ওষুধগুলো কাজে লাগাতে হবে। যদি সেগুলো বিক্রি করার ব্যাপারে কোম্পানির তরফ থেকে কোনো অনুমতি না থাকে, তাহলে কোম্পানির অজান্তে সেগুলো বিক্রি করা জায়েয হবে না। বরং তা চুরি বলে গণ্য হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যেন অন্যের বকরী বিনা অনুমতিতে দোহন না করে’ (ছহীহ বুখারী, হা/২৪৩৫; ১৭২৬)। তিনি আরও বলেন, ‘কোনো মুসলিমের সম্পদ ভোগ করা জায়েয হবে না, তার সন্তুষ্টি ছাড়া’ (দারাকুত্বনী, হা/২৯২৪; ছহীহুল জামে‘, হা/৭৬৬২)। যেহেতু এসব ওষুধ বাজারজাতকরণের ব্যাপারে কোম্পানি কিংবা সরকারি অনুমতি নেই, বিধায় কারও জন্য এমন ওষুধ ক্রয়-বিক্রয় করা জায়েয নয়। তবে যদি কোম্পানির তরফ থেকে বিক্রির স্বাধীনতা দেওয়া থাকে, তাহলে সেগুলো বিক্রি করে দেওয়াতে কোনো সমস্যা নেই।

-আব্দুল হালীম সরকার

মোহনপুর, রাজশাহী।


Magazine