কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : সন্তান হলে কানে আযান দেওয়া কি যরূরী?

উত্তর : হ্যাঁ, সন্তান হলে কানে আযান দেওয়া যায়। তবে ছালাতের জন্য যেভাবে আযান দেওয়া হয় সন্তান জন্মের সাথে সাথে ঠিক সেভাবেই আযান দিবে। মূল লক্ষ্য হচ্ছে সন্তানের কানে আযান পৌঁছানো। অতএব ঘরের বাইরে দাঁড়িয়ে কিংবা উচ্চৈঃস্বরে আযান দেওয়া শর্ত নয়। আতুর ঘরেই নারী বা পুরুষ যে কেউ উক্ত আযান দিতে পারে। আবু রাফে‘ রাযিয়াল্লাহু আনহু বলেন, ফাতেমা রাযিয়াল্লাহু আনহা যখন হাসান ইবনু আলী রাযিয়াল্লাহু আনহু-কে প্রসব করলেন তখন আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার কানে ছালাতের আযানের মত আযান দিতে দেখলাম (তিরমিযী, হা/১৫১৪; মিশকাত, হা/৪১৫৭; আবুদাঊদ, হা/৫১০৫; ইরওয়াউল গালীল, হা/১১৭৩)। প্রকাশ থাকে যে, শিশুর ডান কানে আযান এবং বাম কানে ইক্বামত দিতে হবে মর্মে বর্ণিত হাদীছটি জাল (ইরওয়াউল গালীল, ৪র্থ খণ্ড, হা/১১৭৪)।

-নাহিদ বিন বেলাল

খানসামা, দিনাজপুর।


Magazine