কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪০): প্রাপ্তবয়স্ক মেয়ে কি তার বিবাহিত সুস্থ মামাকে মুখে তুলে খাইয়ে দিতে পারবে?

উত্তর: ইসলামের দৃষ্টিতে আপন মামা-ভাগ্নির মাঝে মাহরামের সম্পর্ক (আন-নিসা, ৪/২৩)। সুতরাং আপন মামাকে মুখে তুলে খাইয়ে দিতে সমস্যা নেই। তবে প্রয়োজন ব্যতীত অন্যের সাহায্যে না খেয়ে নিজে খাওয়া উত্তম। তবে তাক্বওয়ার দাবি এটাই যে, জরুরী প্রয়োজন না হলে তুলে খাওয়াতে হবে না। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে একটা রেশমী জুব্বা হাদিয়া হিসেবে দেওয়া হয়েছিল। তিনি তা পরিধান করে ছালাত আদায় করলেন। কিন্তু ছালাত শেষ হওয়ার সাথে সাথে দ্রুত তা খুলে ফেললেন, যেন তিনি তা পরা অপছন্দ করছিলেন। অতঃপর তিনি বললেন, ‘মুত্তাক্বীদের জন্য এই পোশাক সমীচীন নয়’ (ছহীহ বুখারী, হা/৩৭৫)। তথা অপ্রয়োজনীয় কথা ও কাজ থেকে বেঁচে থাকা তাক্বওয়াবানের জন্য জরুরী।

প্রশ্নকারী : শাহিদুল ইসলাম

কালিহাতী, টাঙ্গাইল।

Magazine