উত্তর : গর্ভবতী গাভী ক্রয়-বিক্রয় করা জায়েয। এমনকি গাভী গর্ভ ধারণের কারণে ক্রেতা-বিক্রেতা উভয়ের সম্মতিতে তার বিক্রয়মূল্য বেশী ধার্য করা হলেও তা জায়েয হবে। তবে গর্ভের বাচ্চা পৃথকভাবে ক্রয়-বিক্রয় করা যাবে না। এমনকি গর্ভের বাচ্চার বাচ্চাও ক্রয়-বিক্রয় করা যাবে না। কেননা এটি জাহিলী প্রথা। ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, পেটের বাচ্চার বাচ্চা বিক্রয় করতে। এটা অন্ধকার যুগের ক্রয়-বিক্রয় ছিল। (কোন উট উত্তম জাতের, তার চাহিদা বেশী এরূপ ক্ষেত্রে) অনেকে উট ক্রয় করত এই শর্তে যে, বিক্রেতার উটের পেটে যে বাচ্চা হবে, ঐ বাচ্চা বড় হওয়ার পর তার পেটে যে বাচ্চা হবে তা ক্রয় করা হল (ছহীহ বুখারী, হা/২১৪৩; ছহীহ মুসলিম, হা/১৫১৪; মিশকাত, হা/২৮৫৫)।
-রুবেল আহমাদ
নওহাটা, পবা, রাজশাহী।
