উত্তর : ইক্বামতের সময় ডানে ও বামে মুখ বা ঘাড় ঘুরানোর পক্ষে কোন প্রমাণ পাওয়া যায় না। তবে আযান দেওয়ার সময় মুয়াযযিনকে ‘হাইয়া আলাছ ছালাহ’ বলার সময় ডানে এবং ‘হাইয়া আলাল ফালাহ’ বলার সময় বামে মুখ ঘুরাতে হবে। আবু যুহায়ফা রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি বেলাল রাযিয়াল্লাহু আনহু-কে আযানের সময় দেখেছি, তিনি ‘হাইয়া আলাছ ছালাহ ও ফালাহ’ বলার সময় যথাক্রমে ডানে ও বামে মুখ ফিরাতেন (তিরমিযী, হা/১৯৭; ছহীহ ফিক্বহুস সুন্নাহ, ২/২৮৫ পৃঃ; ইরওয়াউল গালীল, হা/২৩০)।
-আবুল হাসান
গিন্দগঞ্জ, চাঁপাইনবানগগঞ্জ।
