কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭) : তাক্বওয়াশীল জেনারেল শিক্ষিত ব্যক্তি পাঁচজন দুনিয়াবী আলেমের ইমামতি করতে পারবে কি?

উত্তর : ইমামতির ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সে ব্যক্তি লোকদের ইমামতি করবেন, যিনি আল্লাহ্র কিতাব পাঠে সবচেয়ে অভিজ্ঞ। কুরআন পাঠে যদি সবাই সমান হয়, তবে যিনি তাঁদের মধ্যে সুন্নাহ সম্পর্কে সর্বাপেক্ষা অভিজ্ঞ। তাতেও যদি সবাই সমান হয়, তবে যিনি আগে হিজরত করেছেন। তাতেও যদি সবাই সমান হয়, তবে যিনি আগে ইসলাম গ্রহণ করেছেন’ (ছহীহ মুসলিম, হা/৬৭৩)। অতএব পাঁচজনের মধ্যে এমন যোগ্য কোন ব্যক্তি থাকলে তিনি ইমামতি করবেন। অন্যথা তাক্বওয়াশীল জেনারেল শিক্ষিত ব্যক্তি ইমামতি করবেন। এতে শারঈ কোন বাধা নেই।

প্রশ্নকারী : রফীকুল ইসলাম

 আত্রাই, নওগাঁ।


Magazine