কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : তাবলীগ জামা‘আতের চিল্লা প্রথা কি শরী‘আত সম্মত?

উত্তর : তাবলীগ জামা‘আতের চিল্লা প্রথা শরী‘আত সম্মত নয়। কেননা পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে চিল্লা প্রথার কোন অস্তিত্ব নেই। এক চিল্লা বা ৪০ দিনকে লক্ষ্য করে মূলত ‘চিল্লা’ শব্দের ব্যবহার। কথিত আছে, চল্লিশ ওয়াক্ত ছালাত জামা‘আতের সাথে আদায় করার জন্য ৪০ দিনকে নির্ধারণ করা হয়েছে (তিরমীযী হা/২৪১, সনদ হাসান; সিলসিলা ছহীহাহ হা/১৯৭৯; মিশকাত হা/১১৪৪)। হাদীছটি গ্রহণযোগ্য হলেও সন্যাসী বা বৈরাগী হয়ে বাড়ী থেকে বের হয়ে গিয়ে উক্ত হাদীছের উপর আমল করতে হবে এ ধরনের কোন সুযোগ ইসলামে নেই। ছাহাবায়ে কেরাম সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হওয়া সত্ত্বেও কখনও উক্ত হাদীছের উপর আমল করার জন্য চিল্লায় বের হননি। সুতরাং নতুন নিয়ম আবিষ্কার করে ইসলামের মধ্যে বৈরাগ্যবাদ আমদানী করার কোন সুযোগ নেই (দ্রষ্টব্য: ভ্রমিত্মর বেড়াজালে ইক্বামতে দ্বীন, পৃঃ ১২৪)।

প্রশ্নকারী : আব্দুল খালেক

গাজীপুর।


Magazine